ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড মধুপুরে এক দিনেই সচেতনতামূলক কার্যক্রমসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে মধুপুর উচ্চ বিদ্যালয় এর সামনে গাছের চারা বিতরণ ও রোপন, খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে ফ্রগার মেশিন দিয়ে স্প্রে ছেটানোর কার্যক্রম উদ্বোধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর মধ্য মধুপুর এলাকায় গাছের চারা বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। পরে হলিক্রিসেন্ট স্কুল মাঠে গাছের চারা রোপন ও গাছের চারা বিতরণ এবং ফুটবল বিতরণ করেন নেতৃবৃন্দ।
ফেনীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ‘অপতৎপরতার’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা। গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ সফল করতে ফেনীর মহিপাল এলাকায় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য। গতকাল মঙ্গলবার সকালে মহিপাল প্লাজা থেকে এই কর্মসূচি শুরু করা হয়। ফ্লাইওভারের নিচ থেকে নোয়াখালী, চট্টগ্রাম ও ঢাকা বাস টার্মিনালসহ মহিপালের বিভিন্ন এলাকায় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ সফল করতে ফেনীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য। সোমবার সকাল ১১টায় শহরের জেল রোড থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। পরে ফেনী মডেল হাই স্কুল, বড় মসজিদ হয়ে শহরের বড় বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
ফেনী শহরের বিরিঞ্চিতে সংকটাপন্ন রোগীর হার্টে বাইপাস করাতে ফেনী জেলা জামায়াত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যায়। গতকাল শনিবার সকালে বিরিঞ্চির পঁচি ফকির বাড়ীর অসুস্থ ফাতেমা আক্তার (৫০) এর চিকিৎসা খোঁজ খবর নিতে তাঁর বাড়ীতে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান। তিনি তাঁর হার্টে বাইপাস অপারেশন করার জন্য তাঁর স্বামীর হাতে নগদ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য, অসহায় ফাতেমা আক্তারের পরিবারে উপার্জনক্ষম কেউ নেই।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মহিপাল ট্রাজেডি দিবসে ফেনী শহর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর মহিপাল জিরো পয়েন্টে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও তালিমুল কুরআন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম বলেছেন, কুরআন হাদিসের আলোকে একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল মোয়াল্লেমকে কাজ করেতে হবে। তিনি বলেন কোরআন হচ্ছে আল্লাহকে পাওয়ার উত্তম মাধ্যম।
‘চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার বলেছেন, মাঝে মাঝে আপা দেশে ফেরার হুমকি দেয়। দেশে তো ফিরবেন, তবে আপনার স্থান হবে লাল বিল্ডিংয়ের ভেতরে। এদেশের জনগন আপনাকে রান্না করা ভাত খাওয়ার সুযোগ দেয়নি, আবার দেশে ফেরার স্বপ্ন দেখেন। এটা শুধু দুঃস্বপ্ন্ন হয়ে থাকবে।’
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাংক রোড জিরো পয়েন্ট, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জা
গাইবান্ধায় বিএনপির হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার বাদ আসর ফেনী শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিল শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপি বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভুমিকা, সাহসিকতার পরিচয়, আমানতদারী, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী, জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেয়া ও সাংগঠনিক শৃংখলা রক্ষায় আপোষহীন থাকতে হবে।
সোনাগাজীতে ছাত্রশিবিরের সাবেক সাথীদের প্রীতি সমাবেশ গতকাল শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার শহরের দারুল ইসলাম ভবনে বাছাইকৃত কর্মীদের দিনব্যাপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।